1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফাইজারের ১০ লাখ টিকা আসছে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

ফাইজারের ১০ লাখ টিকা আসছে

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ২৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

টিকা সরবরাহের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের অধীনে যুক্তরাষ্ট্র থেকে উপহারের আরও ১০ লাখ ডোজ করোনার টিকা আগামী ৩০ আগস্ট দেশে পৌঁছাবে।

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ৩০ আগস্ট সন্ধ্যা সোয়া ৭টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আমেরিকার উপহার হিসেবে দেওয়া ফাইজারের আরও ১০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছাবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও আমেরিকার রাষ্ট্রদূত আর্ল মিলার টিকা গ্রহণ করবেন।

এর আগে সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জানান, সেপ্টেম্বরেই আমেরিকা থেকে আরও ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা পাওয়া যাবে।

এর মধ্যে আগামী ৩০ আগস্ট সন্ধ্যায় ১০ লাখ ডোজ টিকা দেশে আসছে। পরবর্তীতে আরও ৫০ লাখ ডোজ ফাইজারের টিকা পাওয়া যাবে।

বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া এক লাখ ডোজ ফাইজারের টিকা পেয়েছে। এই টিকা দেওয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন