1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধায় বালাসীঘাটে সরকারের ১৪৫ কোটি টাকা অপচয়,প্রতিবাদে বিক্ষোভ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গাইবান্ধায় বালাসীঘাটে সরকারের ১৪৫ কোটি টাকা অপচয়,প্রতিবাদে বিক্ষোভ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ২৮৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুর জেলার বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত ফেরি চলাচলের জন্য সরকারের ১’শ ৪৫ কোটি টাকা অপচয়ে ফুঁসে ওঠেছে জনগণ। ১’শ ৪৫ কোটি টাকা ব্যয়ে টার্মিনাল নির্মাণ শেষে এই পথকে ফেরি চলাচলের অযোগ্য ঘোষণা করে বগুড়ার সারিয়াকান্দি থেকে ফেরি চলাচল শুরু করায় এবং সরকারের ১’শ ৪৫ কোটি টাকা অপচয় দুর্নীতির প্রতিবাদে পুনরায় বালাসী থেকে ফেরি চলাচলের দাবীতে ২৩ আগষ্ট সোমবার সকাল ১১ টায় ডিবি রোডে নাট্য সংস্থার সামনে প্রবীন রাজনীতিক ওয়াজিউর রহমান রাফেল এর সভাপতিত্বে নাগরিক মঞ্চ গাইবান্ধার ডাকে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাগরিক মঞ্চের সদস্য সচিব এডভোকেট সিরাজুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ জাসদের জেলা সভাপতি গোলাম মারুফ মনা,গনফোরামের সভাপতি মইনুল ইসলাম রাজা,কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মোস্তফা মনিরুজ্জামান ওয়াকার্স পার্টির সভাপতি প্রনব চৌধুরী,জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক মনজুরুল আলম মিঠু, বাসদ (মার্কস বাদী) নেতা আবু রাহেল শফিউল্লাহ, ফুলছড়ি
উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ , সাবেক পৌর প্যানেল মেয়র জি এম চৌধুরী মিঠু,ব্রম্মপুত্র নদে সেতু বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক এডভোকেট আশরাফ আলী ও সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু।

গাইবান্ধার মানুষের প্রাণের দাবির এই সমাবেশে স্বতঃস্ফূর্ত জনতা অংশ নিলে ডিবি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে পুলিশ এসে বাঁধা দিলে জনতার প্রতিরোধের মুখে পুলিশ সরে যায়। আগামী ৩০ আগষ্ট সকল ১১ টায় বালাসী ঘাটে একই দাবিতে নাগরিক মঞ্চ গাইবান্ধার ডাকে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন