1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আফগানিস্তান ছেড়ে যাওয়াকে ‘অযথা’ বললেন ব্লেয়ার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আফগানিস্তান ছেড়ে যাওয়াকে ‘অযথা’ বললেন ব্লেয়ার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
টনি ব্লেয়ার

অনলাইন ডেস্ক।।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের একাধিক হামলার সূত্র ধরে আফগানিস্তানে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ওই সময় তাদের অন্যতম মিত্র ছিল প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নেতৃত্বাধীন যুক্তরাজ্য সরকার।

এখন ২০ বছর পর যুক্তরাষ্ট্রের আফগানিস্তান ত্যাগকে ‘দুঃখজনক, বিপজ্জনক ও অযথা’ বলে উল্লেখ করলেন ব্লেয়ার।

গত রবিবার কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান যোদ্ধারা। এরপর বিষয়টি নিয়ে প্রথমবার বিবৃতি দিলেন সাবেক প্রধানমন্ত্রী।

বিবিসি জানায়, ‘অনন্ত যুদ্ধ’ স্লোগান ব্যবহার করে সংগঠিত যুদ্ধের সমাপ্তিতে ওয়াশিংটনের সিদ্ধান্তকে রাজনৈতিক বলে উল্লেখ করেন তিনি। যা জো বাইডেনের নির্বাচনী প্রচারে ব্যবহার হয়েছিল।

মিত্রবাহিনীর আফগানিস্তান ত্যাগ সব জিহাদিদের উল্লাসে পরিণত হবে বলে মনে করেন তিনি।

সাহায্যপ্রার্থীরা আফগানিস্তান ত্যাগ না করা পর্যন্ত সেখানে যুক্তরাজ্যের অবস্থানকে নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন ব্লেয়ার।

নিজের ওয়েবসাইটে বলেন, যে সব আফগান আমাদের সাহায্য করেছে ও পাশে দাঁড়িয়েছে তাদের অধিকার আছে তাদের পাশে আমাদের দাবি করার। আমরা অবশ্যই তাদের সরিয়ে আনব ও আশ্রয় দেবো।

ইতিমধ্যে যুক্তরাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছে, আগামী বছরগুলোকে ২০ হাজারের মতো আফগানকে আশ্রয় দেবে তারা। প্রথম বছরে ৫ হাজারের মতো শরণার্থী বৈধভাবে দেশটিতে প্রবেশের সুযোগ পাবে। নারী, কিশোরী ও আরও যাদের বেশি সাহায্য দরকার, তাদের প্রাধান্য দেওয়া হবে।

তবে মোট সংখ্যা ৩৫ থেকে ৪০ হাজার করার প্রস্তাব দিয়েছে বিরোধীরা। পাশাপাশি এও বলছে, প্রথম বছরে ৫ হাজার মানুষের আশ্রয় প্রয়োজনের তুলনায় খুবই কম।

এ দিকে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে বাকি সেনাদের প্রত্যাহারের কথা থাকলেও মার্কিন নাগরিক ও স্থানীয় সাহায্যকারীদের সরাতে কিছু সময় নিতে পারেন বাইডেন। বর্তমানে কাবুল বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে মার্কিন সেনারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন