1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নতুন সরকারের ঘোষণা দেবে না তালেবান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন সরকারের ঘোষণা দেবে না তালেবান

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদার নতুন সরকার গঠন নিয়ে আলোচনা করতে কাবুলে আছেন। রাজধানীতে অনুষ্ঠিত আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট আফগান কর্মকর্তারা বলেছেন, তালেবানরা জানিয়েছে- বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা ৩১ আগস্ট পার না হওয়া পর্যন্ত তারা সরকারের বিষয়ে ঘোষণা দেবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তালেবানের একজন কর্মকর্তা বিস্তারিত না জানিয়ে বলেন, বারাদার কমান্ডার, সাবেক সরকারি নেতা এবং নীতি নির্ধারকদের পাশাপাশি ধর্মীয় পণ্ডিতদের সঙ্গে দেখা করবেন। তিনি গত মঙ্গলবার কাতার থেকে আফগানিস্তানের কান্দাহারে পৌঁছান।

বারাদার যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০২০ সালের শান্তি চুক্তি নিয়ে আলোচনা করেছিলেন। তার উপস্থিতি তাৎপর্যপূর্ণ। কারণ, তিনি প্রায়ই সাবেক রাষ্ট্রপতি হামিদ কারজাইসহ প্রাক্তন আফগান নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।

তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, তারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে আফগানিস্তান পরিচালনার জন্য একটি নতুন মডেল প্রস্তুতের পরিকল্পনা করেছে। তবে, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আর্থিক সমস্যা মোকাবিলায় পৃথক দল থাকবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সাবেক সরকারের বিশেষজ্ঞদের সংকট ব্যবস্থাপনার জন্য আনা হবে।’

তিনি আরও বলেন, নতুন সরকারি কাঠামো পশ্চিমা সংজ্ঞার গণতন্ত্র হবে না, বরং ‘এটি সবার অধিকার রক্ষা করবে’।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন