1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে গৃহবধুকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

জামালপুরে গৃহবধুকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ২৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

জামালপুর পৌরসভার নয়াপাড়া এলাকার মোসলিমা আক্তার (৩০) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর ঘর ছেড়ে পালিয়েছে স্বামী রুবেল মিয়া (৩৫)। পলাতক রুবেল মিয়া মেলান্দহ উপজেলার ঝাউগড়া গ্রামের আলম বাইদের ছেলে। শুক্রবার দুপুরে শহরের পূর্ব নয়াপাড়া এলাকায় নিহতের বাবার বাড়ি থেকে গৃহবধু মোসলিমার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মেলান্দহ উপজেলার ঝাউগড়া গ্রামের আলম বাইদের পুত্র রাজ মিস্ত্রি রুবেল মিয়া প্রায় দুই বছর আগে বিয়ে করে জামালপুর শহরের নয়াপাড়ার মৃত মোকছেদ আলী শেখের কন্যা মোসলিমা আক্তারকে। বিয়ের পর থেকে ঘর জামাই থাকে রুবেল। মোসলিমার এর আগে আরো দুইটি বিয়ে হয়েছিল এবং দুটি সন্তান রয়েছে। পারিবারিক কলহের জের ধরে শুক্রবার ভোররাতে স্ত্রী মোসলিমাকে শ্বাসরোধে হত্যার পর তার মরদেহ ঘরের বিছানায় রেখে পালিয়ে যায় স্বামী রুবেল।
জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুক্রবার দুপুরে গৃহবধু মোসলিমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন