1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চাকরিপ্রার্থীদের বয়সসীমায় আবার ছাড় দিয়েছে সরকার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

চাকরিপ্রার্থীদের বয়সসীমায় আবার ছাড় দিয়েছে সরকার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

চাকরিপ্রার্থীদের বয়সসীমায় আবার ছাড় দিয়েছে সরকার। বৃহস্পতিবার এ-সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে বিসিএসের জন্য এ ছাড় প্রযোজ্য হবে না।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, যেসব মন্ত্রণালয়, বিভাগ ও তার অধীন অধিদপ্তর, দপ্তর এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত বা জাতীয়কৃত প্রতিষ্ঠান করোনার কোভিড-১৯ (করোনাভাইরাস) পরিস্থিতির কারণে বিভিন্ন শ্রেণির সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়সসীমা গত বছরের ২৫ মার্চ নির্ধারণ করতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেওয়া হয় আদেশে।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছিলেন, গত বছরের ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, তারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের সুযোগ পাবেন।

তখন জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছিলেন, প্রধানমন্ত্রী অনুমোদন দিলে গত বছরের ২৫ মার্চ থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২১ মাস সরকারি চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন।

এর আগে গত বছর সাধারণ ছুটিতে ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের পাঁচ মাস ছাড় দিয়েছিল সরকার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন