1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফ্লাইট চালু ২২ আগস্ট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

ফ্লাইট চালু ২২ আগস্ট

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

ভারতের সঙ্গে বিমান চলাচল চুক্তির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২২ আগস্ট থেকে পুনরায় ফ্লাইট চালু করবে।

ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট চলবে রবিবার ও বুধবার এবং ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট চলবে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার।

বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ সব তথ্য দেওয়া হয়।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আশা প্রকাশ করেন ২০ আগস্ট নাগাদ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান চলাচল চুক্তির অধীনে আকাশ পথে যোগাযোগ স্থাপিত হবে।

তিনি বলেন, বাংলাদেশের অনুরোধে যাত্রীদের চলাচলের সুবিধা বিবেচনা করে ভারত পুনরায় বিমান চলাচল শুরুর ব্যাপারে সম্মত হয়।

এর আগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) ভারতের বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তরকে (ডিজিসিএ) এক চিঠিতে উভয় দেশের মধ্যে প্রতি সপ্তাহে ২১টি ফ্লাইট চলাচলের প্রস্তাব পাঠায়।

দুই দেশের মধ্যে গত বছর স্বাক্ষরিত বিমান চলাচল চুক্তির আওতায় কভিড-১৯ মহামারি চলাকালে নির্দিষ্ট বিধিনিষেধ মেনে বাংলাদেশ ও ভারতের এয়ারলাইনস আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে পারবে

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন