1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আফগানিস্তানের জালালাবাদে জাতীয় পাতাকা নিয়ে তালেবানদের সঙ্গে সংঘর্ষে নিহত ৩ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

আফগানিস্তানের জালালাবাদে জাতীয় পাতাকা নিয়ে তালেবানদের সঙ্গে সংঘর্ষে নিহত ৩

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২১২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আফগানিস্তানের জালালাবাদে জাতীয় পাতাকা নিয়ে তালেবানদের সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আলজাজিরা জানায়, ওই প্রদেশে আফগানিস্তানের পতাকা সরিয়ে তালেবানদের ব্যানার টানানো নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনজন নিহত হয়।

বিক্ষোভে ১২ জনেরও বেশি আহত হয়েছে বলে জানা যায়।

তালেবান সদস্যদের গুলিতে তারা নিহত হন বলে দুই প্রত্যক্ষদর্শী ও এক সাবেক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বুধবার রয়টার্স জানায়, কাবুল থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে জালালাবাদ শহরের একটি চত্বরে স্থানীয় বাসিন্দারা আফগানিস্তানের জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে তালেবানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স। তবে, তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

আল জাজিরার চ্যারলেট বেলিস কাবুল থেকে জানান, জালালাবাদ ছাড়াও অন্যান্য প্রদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। স্থানীয়রা বলছেন, জাতীয় পতাকা সরিয়ে তালেবানদের ব্যানার টানানো হচ্ছে, এটা তারা মানতে পারছেন না।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন