1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আফগান সংকট নিয়ে ভার্চ্যুয়ালি জি ৭ বৈঠক আয়োজনে সম্মত বাইডেন-জনসন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আফগান সংকট নিয়ে ভার্চ্যুয়ালি জি ৭ বৈঠক আয়োজনে সম্মত বাইডেন-জনসন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৭৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
বাইডেন ও জনসন

অনলাইন ডেস্ক।।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার আফগানিস্তান বিষয়ে আলোচনা করেছেন। এরপর তারা আফগান সংকট নিয়ে ভার্চ্যুয়ালি জি ৭ বৈঠক আয়োজনের ঘোষণা দেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তান বিষয়ে অভিন্ন কৌশল নির্ধারণের লক্ষ্যে তারা আগামী সপ্তাহে জি ৭ বৈঠক ভার্চ্যুয়ালি আয়োজনে সম্মত হয়েছেন।

তালেবানের আফগানিস্তান দখলে নেওয়ার পর বাইডেন এই প্রথম কোন বিদেশি নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন।

ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে আনার চলমান প্রচেষ্টায় ব্রিটিশ- মার্কিন সহযোগিতাকে উভয় নেতা স্বাগত জানান।

জি-৭ এ চলতি বছর ব্রিটেন প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে। এর অন্য সদস্যরা হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র।

দীর্ঘ ২০ বছর পর রবিবার আফগানিস্তানে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারি বাহিনীকে হটিয়ে রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান যোদ্ধারা।

তালেবানের অগ্রযাত্রার মুখে দেশ থেকে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট আশরাফ গানি। বর্তমানে তালেবানের হাতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন