1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও আরও ১৯৮ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও আরও ১৯৮ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ১৮২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ১৯৮ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ হাজার ৫৪৭ জন। গতকাল করোনায় দেশে ১৭৪ জনের মৃত্যু হয়েছিল।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

একই সময়ে করোনা আক্রান্ত সাত হাজার ৫৩৫ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ১৮ শতাংশ। এ নিয়ে এ পর্যন্ত মোট ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া, ৭ আগস্ট মৃত্যু হয়েছিল ২৬১ জনের।

গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন