1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তালেবানকে ক্ষমতা বুঝিয়ে দেবেন সাবেক প্রেসিডেন্ট হামিদ করাজাই - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

তালেবানকে ক্ষমতা বুঝিয়ে দেবেন সাবেক প্রেসিডেন্ট হামিদ করাজাই

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ১৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আফগানিস্তানের শাসনভার তালেবানদের হাতে বুঝিয়ে দেবেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ করাজাই। তিনি নিজে বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেন।

কারজাই বলন, তিনিসহ তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে যারা শান্তিপূর্ণভাবে তালেবানদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

তিনি এ বিষয়ে তালেবানদের সঙ্গে যোগাযোগ করছেন বলে বিবিসিকে জানান।

হামিদ কারজাই ২০০১-২০০৪ সাল পর্যন্ত আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার সঙ্গে তালেবানদের হাতে ক্ষমতা বুঝিয়ে দিতে গঠিত কমিটিতে রয়েছেন গুলবুদ্দিন হেকমতিয়ার এবং আব্দুল্লাহ আব্দুল্লাহ।

আশির দশকের রুশ বাহিনীর বিরুদ্ধে আফগান মোজাহেদিনদের গুরুত্বপূর্ণ একাংশের নেতা গুলবুদ্দিন হেকমতিয়ার। বর্তমানে তিনি হেজব-ই-ইসলামি পার্টির নেতা। তিনি হাই কাউন্সিল ফর নেশনাল রিকনসিলিয়েশন নামে একটি সংগঠনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তালেবানরা তাকে আফগানিস্তান ছাড়া করে। পরে প্রেসিডেন্ট আশরাফ গনি তাকে আবার ফিরিয়ে আনেন। এরপর থেকে তিনি আফগানিস্তানেই থাকছেন। দীর্ঘ সময় পাকিস্তানে শরণার্থী হিসেবে ছিলেন হেকমতিয়ার।

এ কমিটির অপর সদস্য আব্দুল্লাহ দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী।

হামিদ কারজাই বিবিসিকে বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সমস্ত আফগান নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং এটাই আমাদের লক্ষ্য। তালেবান আমাকে বলেছে তারা নগরের বিভিন্ন স্থানে কর্মী নিয়োগ করেছে নিরাপত্তা নিশ্চিত করতে। আমি আশা করছি আগামীকাল এ বিষয়ে আরো পরিষ্কার কিছু বলা যাবে।

কারজাই বলেন, আশরাফ গনি তার দায়িত্ব ফেলে রেখে পালিয়ে গেছেন। তিনি বর্তমান পরিস্থিতি ছেড়ে পালিয়েছেন। তার শূন্যস্থান পূরণ করতে, বৈধতা ফিরিয়ে আনতে হবে। একটি গ্রহণযোগ্য কমিটির মধ্য দিয়ে পুরো দেশের দায়িত্ব তাদের বুঝিয়ে দিতে হবে।

তিনি বলেন, তালেবানরাই এখন সব নিয়ন্ত্রণ করছে, আমি আশা করি এ নিয়ন্ত্রণ আরো শক্ত হবে এবং তা হবে আফগান জাতির ভালোর জন্য।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন