1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নগদ অর্থ নিয়ে পালিয়ে যান গনি: আল জাজিরা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

নগদ অর্থ নিয়ে পালিয়ে যান গনি: আল জাজিরা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালানোর সময় চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার ভর্তি নগদ অর্থ নিয়ে গেছেন বলে জানিয়েছে আল জাজিরা।

তাদের এক প্রতিবেদনে বলা হয়, কাবুলে রাশিয়া দূতাবাসের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা আরআইএ এ খবর প্রকাশ করেছে। তাদের তথ্যমতে, হেলিকপ্টারে জায়গা না হওয়ায় কিছু নগদ অর্থ ফেলে যেতে বাধ্য হয়েছেন আফগান প্রেসিডেন্ট।

কাবুলে রুশ দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশচেঙ্কোর বরাত দিয়ে আরআইএ বলেছে, চারটি গাড়ি ভরা নগদ অর্থ ছিল। তারা নগদ অর্থের আরেকটি অংশ একটি হেলিকপ্টারে ঢোকানোর চেষ্টা করেছিলেন। জায়গা না হ্ওয়ায় নগদ অর্থের একটা অংশ বিমানবন্দরের টারমাকে ফেলে যান গনি।

বার্তা সংস্থা রয়টার্সকেও এই বক্তব্য দিয়েছেন ইশচেঙ্কো। তথ্যের উৎস হিসেবে প্রত্যক্ষদর্শীদের কথা বলেছেন তিনি।

রোববার তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করলে দেশ ছেড়ে পালিয়ে যান আশরাফ গনি। তিনি উজবেকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়েন বলে একটি আফগান সরকারি সূত্র সংবাদমাধ্যমকে জানায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন