1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধা পৌর মেয়রের বিরুদ্ধে অভিযোগঃ লাইসেন্স নবায়নের দাবিতে সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গাইবান্ধা পৌর মেয়রের বিরুদ্ধে অভিযোগঃ লাইসেন্স নবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২৩৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধা পৌরসভায় তালিকাভুক্ত ঠিকাদারদের লাইসেন্স নবায়ন না করাসহ কাজের বিল পরিশোধ না করে অনিয়ম,স্বেচ্ছাচারিতা ও পক্ষপাতমূলক আচরণ এবং লাইসেন্স নবায়ন এর দরখাস্ত দিলেও তা রিসিভ না করার অভিযোগ উঠেছে গাইবান্ধা পৌর মেয়র মোঃ মতলুবর রহমান বিরুদ্ধে।

এ বিষয়ে প্রতিকার ও প্রতিবাদ চেয়ে ১৬ আগষ্ট সোমবার সকাল সাড়ে ১১টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে পৌরসভার তালিকাভুক্ত ঠিকাদারবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শহরের ষ্টেশন রোডের মেসার্স জোহা এ্যান্ড সন্স ঠিকাদার প্রতিষ্ঠান এর প্রোপাইটর সরদার মোঃ শাহীদ হাসান লোটন জানান,আগামী ২৫ আগষ্ট এলজিএসপির দরপত্র রয়েছে। ওই দরপত্রসহ বিভিন্ন দরপত্রে অংশগ্রহণ থেকে দূরে রাখতে পৌর মেয়র মোঃ মতলুবর রহমান পৌরসভায় তালিকাভূক্ত ঠিকাদারদের লাইসেন্স নবায়ন না করাসহ কাজের বিল পরিশোধ না করে অনিয়ম,স্বেচ্ছাচারিতা ও পক্ষপাতমূলক আচরণ করছেন এবং লাইসেন্স নবায়ন এর দরখাস্ত দিলেও তা রিসিভ না করার অভিযোগ উঠেছে পৌর মেয়র মোঃ মতলুবর রহমান এর বিরুদ্ধে।

অন্যদিক,কিছু কিছু ঠিকাদারের লাইসেন্স নবায়ন করছে পৌর কর্তৃপক্ষ। প্রতি অর্থবছরে লাইসেন্স নবায়ন করতে হয়। কিন্তু এবছর হঠাৎ করে লাইসেন্স নবায়ন বন্ধ করে দেয়া হয়েছে। এতে করে ৩০ জন ঠিকাদার লাইসেন্স নবায়ন করতে পারছেনা।

ঠিকাদাররা জানান,তারা গাইবান্ধা পৌরসভার তালিকাভূক্ত ঠিকাদার। দীর্ঘদিন ধরে ভ্যাট,ট্যাক্স ও পৌরসভায় সরকারি কোষাগারে টাকা জমা দিয়ে সুনামের সাথে ঠিকাদারি করে আসছেন। এছাড়া নিয়মবহির্ভূতভাবে অনেক ঠিকাদারি কাজের বিল পরিশোধ করছে না মেয়র। যারা পৌর কর্তৃপক্ষের মনঃপুত ও আস্থাভাজন ব্যক্তি শুধু তাদের লাইসেন্স নবায়ন করছে পৌর কর্তৃপক্ষ।

পৌরসভা প্রতিষ্ঠার পর এই প্রথম ঠিকাদারী লাইসেন্স নবায়ন করা ও বিল পরিশোধের ক্ষেত্রে অনিয়ম,স্বেচ্ছাচারিতা এবং পক্ষপাতমূলক আচরণ করছে মেয়র।

তালিকাভূক্ত কোনো ঠিকাদারের বিরুদ্ধে যদি অপকর্ম দুর্নীতির অভিযোগ থাকে তা তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবী তাদের। কিন্তু তাদের কোনো ঠিকাদারের বিরুদ্ধে এমন অভিযোগ নেই। কোন ঠিকাদারের অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত মেয়রের কোন নিয়ম নেই। এ মেয়রের কাছে গেলে তিনি বিভিন্ন তালবাহানা করে অযথা হয়রানি ও সময় ক্ষেপণ করছেন। ফলে লাইসেন্স নবায়ন না হলে সরকার পৌর রাজস্ব আদায় থেকে বঞ্চিত হবেন।

এছাড়া পৌরসভার আবার অনেক কাজ দরপত্র ছাড়াই বাস্তবায়িত হচ্ছে। একদিকে পৌর তহবিলে অর্থ নাই বেতন কমিয়ে দেয়া হয়েছে। অথচ অন্যদিকে মেয়র এর অফিস রুম ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ চলছে। পৌরসভা একটি সেবামূলক প্রতিষ্ঠান জনগনের অধিকার সংরক্ষণ করাই পৌর কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব। কিন্তু মেয়র ঠিকাদারদের লাইসেন্স নবায়ন ও বিল প্রদান না করে তাদের অধিকার ক্ষুন্ন করছেন। পৌর কর্তৃপক্ষের এহেন কর্মকান্ডে গাইবান্ধার জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক বরাবর দরখাস্ত দেয়া হলে তারা মেয়রকে উক্ত বিষয়ে ব্যবস্থা গ্রহণের অনুমতি প্রদান এর বিষয় চিঠি ইস্যু করলেও মেয়র এ বিষয়ে কর্ণপাত করছেন না।

এসব থেকে পরিত্রাণ পেতে ঠিকাদাররা স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,ঠিকাদারী প্রতিষ্ঠান নূহা ট্রেডার্স এর স্বত্বাধিকারী আলহাজ্ব খান মোঃ সাঈদ হোসেন জসিম,মুরাদ কারিগরি প্রোপাইটর লিটন,আলিফ লাম মিম কনস্ট্রাকশন স্বত্বাধিকারী জিয়াউর রহমান সুমন,আব্রাম এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী
অনু,ঠিকাদারী প্রতিষ্ঠান হাসান মাহমুদ রাসেল,প্রদীপ কুমার বটু সহ অনেকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন