1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আফগানিস্তানের রাজধানী কাবুলের ১১ কিলোমিটারের মধ্যে পৌঁছেছে তালেবান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আফগানিস্তানের রাজধানী কাবুলের ১১ কিলোমিটারের মধ্যে পৌঁছেছে তালেবান

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ১৭৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আফগানিস্তানের রাজধানী কাবুলের ১১ কিলোমিটার দক্ষিণের চর আসিয়াব শহরে পৌঁছে গেছে তালেবানরা। স্থানীয় এক আইনপ্রণেতা আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে এ তথ্য জানিয়েছেন। ইতিমধ্যে দেশটির ৩৪ প্রাদেশিক রাজধানীর মধ্যে ১৮টি দখল করে নিয়েছে তালেবান বিদ্রোহীরা।

বিবিসি জানিয়েছে, আফগানিস্তান সরকার যদি এ তথ্য নিশ্চিত করে তাহলে এটিই হবে কাবুলের সবচেয়ে কাছে তালেবানের সর্বশেষ অবস্থান এবং রাজধানী থেকে বিদ্রোহীদের দূরে রাখার জন্য লড়াই করে আসা আফগান বাহিনীগুলোর জন্য আরেকটি ধাক্কা।

আলজাজিরার খবরে বলা হয়েছে, শনিবার চর আসিয়াব শহরে তালেবানের পৌঁছানোর খবরটি নিশ্চিত করেন লগার প্রদেশের আইনপ্রণেতা হোদা আহমাদি। কাবুলের দক্ষিণের এই প্রদেশও চলে গেছে তালেবানের হাতে।

আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার ও তৃতীয় বৃহত্তম শহর হেরাতও এখন তালেবানের দখলে।

বৃহস্পতিবার কয়েকটি শহর দখলে নেয় তালেবান। নতুন দখল করা শহরগুলোর মধ্যে রয়েছে কালাত, তেরেনকোট, পুল-ই-আলম, ফিরুজ কোহ, কালা-ই-নাও ও লস্করগাহ। এর মধ্যে লগার প্রদেশের রাজধানী হলো পুল-ই-আলম। এই শহর কাবুল থেকে মাত্র ৩০ মাইল দূরে।

তালেবানদের দ্রুত অগ্রযাত্রার মুখে কর্মী ও নাগরিকদের সরিয়ে নিতে অনেক দেশ হিমশিম যাচ্ছে। পাশাপাশি বিদেশি কূটনীতিকদের কাবুল ছাড়ার হিড়িক পড়েছে।

ইতিমধ্যে নিজেদের কূটনীতিক, আফগান দোভাষীদের আফগানিস্তান ত্যাগ নির্বিঘ্ন করতে মার্কিন সেনাদের প্রথম দল কাবুলে পৌঁছেছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘কাবুল আসন্ন হুমকিতে নেই। আপনি যদি তালেবানের কর্মকাণ্ডের দিকে দৃষ্টি ফেরান, তবে দেখতে পাবেন, তারা কাবুলকে অবরুদ্ধ করার চেষ্টা করছে।’

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশ্লেষকরা মনে করেন, তালেবানদের হাতে কান্দাহারের পতনের পর এখন কাবুলের পতন হওয়া শুধু সময়ের ব্যাপার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন