1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আফগানিস্তানের ১৮টি প্রদেশের রাজধানী তালেবানের দখলে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আফগানিস্তানের ১৮টি প্রদেশের রাজধানী তালেবানের দখলে

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ১৮টি প্রদেশের রাজধানী দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। মাত্র আট দিনের মধ্যে তারা এসব প্রাদেশিক শহর দখলে নেয়।

শুক্রবার ২৪ ঘণ্টার ব্যবধানে তারা আটটি প্রাদেশিক রাজধানী দখল করে নেয় বলে জানায় দেশটির সংবাদ সংস্থা খামা প্রেস।

এ সময় তালেবান যোদ্ধারা কান্দাহার, হেলমান্দ, হেরাত, বাদঘিস, ঘোর, লোগার, জাবুল ও উরুজগান প্রদেশের রাজধানী দখলে নেয়।

এছাড়া পাকতিয়া ও ওয়ারদাক প্রদেশের রাজধানী ছাড়া বাকি সব এলাকা নিয়ন্ত্রণ করছে তালেবান যোদ্ধারা।

তালেবানের অব্যাহত অগ্রযাত্রার মুখে নিজেদের নাগরিক ও দূতাবাস কর্মীদের ফেরত নিতে যুক্তরাষ্ট্র ৩০০০ সেনা আর যুক্তরাজ্য ৬০০ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে।

এছাড়া জার্মানিসহ ইউরোপের অনেক দেশ দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। কোনো কোনো দেশ দূতাবাস বন্ধ করে দেওয়ার কথাও জানিয়েছে।

এদিকে আফগান সরকারি সূত্র আলজাজিরাকে জানিয়েছে, ক্রমবর্ধমান সহিংসতা বন্ধে তালেবানকে ক্ষমতার অংশীদার করার প্রস্তাব দিয়েছে সরকার।

কাতারের মাধ্যমে তালেবানদের এই প্রস্তাব দেওয়া হয়েছে। আফগান সরকার ও তালেবানের মধ্যে সংলাপে মধ্যস্থতা করে আসছে দোহা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন