1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
১৫ বছর আগের পুলিশ আর বর্তমান পুলিশ এক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫ বছর আগের পুলিশ আর বর্তমান পুলিশ এক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ১৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ বাহিনীর যে সদস্যরা অপরাধে জড়িয়েছেন, তাদের সবারই শাস্তি হবে।

শুক্রবার সকালে তেজগাঁও কলোনি বাজারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রীর এমন মন্তব্য এল।

তিনি বলেন, “১৫ বছর আগের পুলিশ আর বর্তমান পুলিশ এক নয়। যে কোনো দুর্যোগ মোকাবেলায় তারা সক্ষম। এই মহামারীর সময়েও তারা ভালো কাজ করছে। কিছু পুলিশ সদস্য খারাপ কাজ করছে এবং এর শাস্তিও ভোগ করছে।”

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে দায়িত্বরত পুলিশ সুপার মোক্তার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে বৃহস্পতিবার মামলা করেছেন এক নারী পুলিশ পরিদর্শক।

এছাড়া মাদক মামলায় গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার গোলাম সাকলায়েনের সখ্যতার বিষয়টিও সাম্প্রতিক সময়ে আলোচনার জন্ম দিয়েছে।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যেসব পুলিশ সদস্য অপরাধে জড়িয়েছেন, তাদের তদন্ত সাপেক্ষে শাস্তি পেতে হবে।”

কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় পুলিশ সদস্যদের বিচারের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, “দেখুন এখনো অনেক পুলিশ সদস্যের অপরাধের বিচার চলছে। সুতরাং অপরাধ করলে শাস্তি পেতে হবে। সে যে কেউ হোক।”

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন