1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সিনোফার্মের ১০ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সিনোফার্মের ১০ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ২১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

চীন থেকে উপহার হিসেবে পাঠানো সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চীন থেকে টিকার এই চালান নিয়ে সন্ধ্যা ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

বিমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিমানের চার্টার্ড ফ্লাইটটিতে মোট ৫৭টি বাক্সে সিনোফার্মের ১০ লাখ ডোজ কোভিড টিকা ও ৩১৩টি কার্টনে ৪ দশমিক ১ টন সিরিঞ্জ পরিবহন করা হয়েছে। সাশ্রয়ী খরচে এসব টিকা ও সিরিঞ্জ দেশে পরিবহন করেছে বিমান।

এছাড়া, আগামী ১৪ আগস্ট সকাল ১০টায় বিমানের আরেকটি চার্টার্ড ফ্লাইট কোভিড টিকা আনতে ঢাকা থেকে চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন