1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধায় এক গাছে একই রশিতে ২ যুবকের ঝুলান্ত মরদেহ উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

গাইবান্ধায় এক গাছে একই রশিতে ২ যুবকের ঝুলান্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধা সদর উপজেলায় একই গাছে একই রশিতে ঝুলন্ত অবস্থায় দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের পাঠানডাংগা মাঝিপাড়া গ্রামে।

১২ আগস্ট বৃহস্পতিবার সকালে নিহত দুই যুবকের নাম মৃনাল চন্দ্র দাস (২৬) ও সুমন চন্দ্র দাস (২৭)’র ঝুলান্ত মরদেহ উদ্ধার করে পুলিশ ।

নিহতরা গাইবান্ধা সদর উপজেলার বাদিয়ালাখালী ইউনিয়নের পাঠানডাংগা মাঝিপাড়া গ্রামের রামচন্দ্র দাসের ছেলে মৃনাল চন্দ্র দাস (২৬) ও চুনিয়াকান্দি গ্রামের নিতাই চন্দ্র দাসের ছেলে সুমন চন্দ্র দাস (২৭)।

তারা দু বন্ধু দুদিন আগে ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। দুদিন নিখোঁজ থাকার পর একই গাছে একই রশিতে দুজনের ঝুলন্ত লাশ দেখে বৃহস্পতিবার সকালে গ্রামবাসী পুলিশে খবর দেয়। এরপরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশের পাশে তিন ব্যক্তির ছবি,ছুড়ি ও তাদের ব্যবহৃত ব্যাগ পড়ে থাকতে দেখা যায়।

নিহতের স্বজনদের অভিযোগ দুদিন আগে নিখোঁজ হওয়ার পর কে বা কারা এ ২ যুবককে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে।

গাইবান্ধা সদর থানার অপারেশন অফিসার রজ্জব আলী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন- এটি হত্যা না আত্মহত্যা তা লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন