1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে কোনো আক্ষেপ নেই বাইডেনের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে কোনো আক্ষেপ নেই বাইডেনের

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২২৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
তিনি বলেন, আফগানদেরই নিজেদের লড়াই করতে হবে

অনলাইন ডেস্ক।।

মার্কিন প্রেসিডেন্ট  জো বাইডেন বললেন, তালেবানদের অগ্রগতি সত্ত্বেও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে কোনো আক্ষেপ নেই।

তিনি আফগান নেতাদের ঐক্যবদ্ধ হয়ে ‘নিজ জাতির জন্য যুদ্ধের’ আহ্বান জানান।

মঙ্গলবার হোয়াইট হাউসে তিনি সাংবাদিকদের বলেন, আফগানদেরই নিজেদের লড়াই করতে হবে। যুক্তরাষ্ট্র বাইরে থেকে সাহায্য করবে।

২০ বছরের যুদ্ধক্ষেত্র ছেড়ে আমেরিকার সব সেনা এ মাসের শেষ দিকে আফগানিস্তান ছাড়বে। মে মাসে সেনা প্রত্যাহার শুরু হলে তালেবানদের হামলা বাড়ে। ইতিমধ্যে সশস্ত্র গোষ্ঠীটি আফগানিস্তানের অর্ধেকের বেশি অঞ্চল দখল করে নিয়েছে। গত শুক্রবার থেকে এ পর্যন্ত দখলে নিয়েছে ৭টি প্রাদেশিক রাজধানী।

এ দিকে অনেক আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য আমেরিকার সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে দায়ী করছে। কিন্তু বাইডেন মনে করেন, তার সিদ্ধান্তে কোনো ভুল নেই। আমেরিকা ঠিক সময়েই আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিয়েছে।

আফগানিস্তানকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, যুদ্ধাস্ত্র, পোশাক, খাবার, সেনার বেতন এবং বিমান হামলায় সাহায্য করবে। সেনা সরিয়ে নেওয়ার পরেও তারা সাহায্য করছে। কিন্তু এর চেয়ে বেশি সাহায্য আমেরিকার পক্ষে করা সম্ভব নয় বলে স্পষ্ট করে দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন