1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ১০ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ১০ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
চলতি মাসে একদিনে এটিই সর্বনিম্ন মৃত্যু

ডেস্ক রিপোর্ট।।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকালের মধ্যে তারা মারা যান।

এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৩ জন ও উপসর্গে ৪ জন মারা গেছেন। আর করোনা পরবর্তী জটিলতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩ জন।

চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে একদিনে এটিই সর্বনিম্ন মৃত্যু। এর আগের ২৪ ঘণ্টায় এখানে মারা যান ২১ জন।

এ নিয়ে চলতি মাসের ১১দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট মারা গেলেন ১৭০জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬০ জন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৮৭ জন মারা গেছেন। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ২৩ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ২, চাঁপাইনবাবগঞ্জের ১, নাটোরের ২, নওগাঁর ২ ও পাবনার ৩ জন। তাদের মধ্যে নারী ও পুরুষের সংখ্যা সমান।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে ৩ জনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ১ এবং ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে রয়েছে ১ জন।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ২৯ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৭জন। মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি ছিল ৩৬৩ জন।

এ দিকে সিভিল সার্জন অফিসের তথ্য মতে, সোমবার রাজশাহীর ৮৪১ জনের নমুনা পরীক্ষা করে ১৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ২৪ ভাগ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন