1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ১৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
অ্যান্ড্রু কুমো
অনলাইন ডেস্ক।।

একাধিক নারীর পক্ষ থেকে যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো।

এক বছর আগে নিউইয়র্কের করোনা মহামারির দুর্যোগময় দিনগুলোতে প্রতিদিনের ব্রিফিং ও ভাইরাস মোকাবিলায় নেতৃত্ব দিয়ে জাতীয়ভাবে প্রশংসিত হন কুমো, এবার অশালীন আচরণের কারণে তার পতন হলো।

ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে জানায়, সরকারি পর্যায়ে আইনগতভাবে তার ওপর পদত্যাগের চাপ সৃষ্টি হলে তিনবার নির্বাচিত গভর্নর অ্যান্ড্রু কুমো ওই সিদ্ধান্ত নেন।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের তদন্তে গভর্নরের বিরুদ্ধে অন্তত ১১ জন নারীকে যৌন হয়রানি করার ঘটনা প্রমাণিত হওয়ার পর তার পদত্যাগের ঘোষণা আসে।

তদন্তকারীরা জানান, তিনি নারীদের অবাঞ্ছিতভাবে চুমো খেতেন, তাদের স্তন ও পশ্চাৎ ভাগে অসংগতভাবে হাত দিতেন। শুধু তাই নয়, ওই সব নারীদের চেহারা ও যৌনজীবন সম্পর্কে অশ্লীল মন্তব্য করতেন। সব মিলিয়ে কর্মক্ষেত্রে ভয়ভীতির একটা পরিবেশ গড়ে তুলেছিলেন কুমো।

তার স্থলে ৬২ বছর বয়সী ডেমোক্র্যাট ও কংগ্রেসের সাবেক সদস্য, লিউটেনান্ট গভর্নর ক্যাথি হকুল রাজ্যের ৫৭তম গভর্নর হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। আর হকুলই হতে চলছেন গুরুত্বপূর্ণ এই রাজ্যে প্রথম একজন নারী গভর্নর।

৬৪ বছরের অ্যান্ড্রু কুমো ২০১০ সালে প্রথমবার নিউইয়র্কের গভর্নর নির্বাচিত হন। এর আগে রাজ্যটির অ্যাটর্নি জেনারেলসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন