1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঢাকার পথে রয়েছে সিনোফার্মের ১৭ লাখ টিকা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

ঢাকার পথে রয়েছে সিনোফার্মের ১৭ লাখ টিকা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ভিডিও থেকে নেওয়া ছবি

অনলাইন ডেস্ক।।

ঢাকায় নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান জানালেন, ঢাকার পথে রয়েছে সিনোফার্মের ১৭ লাখ টিকা।

মঙ্গলবার সকালে নিজের ফেইসবুকে পেজে এ তথ্য দেন ইয়ান।

একটি ভিডিও করে লেখেন, বেইজিং স্থানীয় সময় ৫টা ২৫ মিনিটে সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকার একটি চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে একটি উড়োজাহজ। সকালে এ চালান পৌঁছার কথা রয়েছে।

কোভ্যাক্স কর্মমূচির আওতায় এ টিকা আসছে বলেও ইয়ান উল্লেখ করেন।

আরও জানান, শিগগিরই বাংলাদেশ-চীন যৌথভাবে টিকা উৎপাদনে যাবে।

ভিডিওতে উড়োজাহাজে টিকা তুলতে দেখা যায়।

সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, কোভ্যাক্স থেকে আরও ৩০ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ টিকা ১৫ আগস্টের মধ্যে দেশে পৌঁছাবে। এ ছাড়া আরও ১০ লাখ টিকা চীন উপহার হিসেবে দেবে। মোট ৫৪ লাখ টিকা আসবে।

মাসখানেক আগে ৬ জুলাই হুয়ালং ইয়ান আরেক পোস্টে লিখেছিলেন, ভবিষ্যতে বাংলাদেশে যৌথভাবে করোনার টিকা উৎপাদনের জন্য চীনের প্রতিষ্ঠানগুলো তাদের এখানকার অংশীদারদের সঙ্গে কাজ করছে। চীন এখন পর্যন্ত প্রায় ১০০টি দেশে করোনার টিকা সরবরাহ করেছে। এ ছাড়া টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সে এক কোটি ডোজের প্রথম চালান চীন হস্তান্তর করতে যাচ্ছে।

তখন আরও বলেছিলেন, বিশ্বের অনেক উন্নয়নশীল দেশ প্রথম যে ব্যাচের টিকা হাতে পেয়েছে, তা চীনের। অনেকগুলো উন্নয়নশীল দেশের সঙ্গে যৌথভাবে গবেষণার পাশাপাশি টিকা উৎপাদন করছে তার দেশ। একই সঙ্গে চীন অনেক দেশের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের দেশে টিকার তৃতীয় ধাপের পরীক্ষা চালাতে সহায়তা করেছে।

গত জুনে চীনের সিনোভ্যাকের করোনার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ চীনের সিনোফার্মের সঙ্গে টিকা কিনতে চুক্তি করেছে। গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, সিনোফার্মের সাড়ে সাত কোটি ডোজ টিকা আসবে। এর আগে বেশ কিছু টিকা পেয়েছেও ঢাকা। ইতিমধ্যে সিনোফার্মের টিকা ব্যাপক ভিত্তিতে দেওয়া শুরু হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন