1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদন্ড - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদন্ড

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা।। 

দিনাজপুরের বিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য বিক্রি ও সেবনের দায়ে ৩ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৯ আগস্ট) সকাল ১১টার সময় বিরামপুর পৌর শহর ইসলামপাড়া মহল্লায় এ অভিযান পরিচালিত হয় বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার।

বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- ইসলামপাড়া গ্রামের হাবিবুর রহমান পুত্র ময়নুল ইসলাম (৩০), পার্শ্ববর্তী উপজেলার নবাবগঞ্জ (হরিলাকুর) গ্রামের মৃত আঃ হাকিম পুত্র বাবলু (৪০) এবং শকুনখোলা গ্রামের মৃত আব্দুর রহিম পুত্র আবু সাঈদ (৪০)। এসময় মাদকদ্রব্য বিক্রি ও সেবনের অপরাধে এই ৩ জন ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে-২০১৮(৯)১ (গ) ধারায় ময়নুল ইসলামকে ১ বছর, বাবলু ও আবু সাঈদ হোসেনকে ৬ মাস প্রত্যকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন-ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার।

এসময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন- মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী’র জিরো টলারেন্স বাস্তবায়নের নির্দেশনায় বিরামপুর উপজেলা প্রশাসন এবং আইন-শৃংখলা বাহিনী কঠোর তৎপরতা রয়েছে। এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- মাদকদ্রব্য বিক্রি ও সেবনের অপরাধে ৩ জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। তিনি আরো বলেন- মাদকদ্রব্য বিক্রি এবং মাদকদ্রব্য সেবন নির্মুল করার লক্ষে বিরামপুর থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদকের বিষয়ে কোন ছাড় নাই। যেসব স্থানে মাদক বেচাকেনা হয় বা হচ্ছে সেখানে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এসআই (নিঃ) নুর আলম সিদ্দিকের নেতৃত্ব বিরামপুর থানা পুলিশের একটি টিমসহ উপজেলা প্রশাসন অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।

এধরনের মাদকদ্রব্য বিক্রি ও মাদকদ্রব্য সেবনকারীর বিরুদ্ধে অভিযানকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন