1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
সব আসনে যাত্রী নিয়ে চলবে ট্রেন

অনলাইন ডেস্ক।।

প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকার পর বুধবার থেকে চলবে ট্রেন। এর আগে সোমবার শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।

সংবাদমাধ্যমকে রেলওয়ের কর্মকর্তারা জানান, আন্তঃনগর ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ টিকিট অনলাইনে ও মোবাইল অ্যাপে এবং বাকি অর্ধেক টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে।

সোমবার সকাল থেকে টিকিট কিনতে যাত্রীরা ভিড় করেন রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। সকাল ৮ থেকে শুরু হয় বিক্রি।

আগামী বুধবার থেকে ৩৮ জোড়া আন্তঃনগর এবং ২০ জোড়া মেইল ও কমিউটার ট্রেনে যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

সরকার গণপরিবহনে আসনসংখ্যার সমান যাত্রী বহনের সুযোগ দেওয়ায় সব আসন ভর্তি করেই চলবে ট্রেন।

এর আগে ট্রেন চলাচলের সিদ্ধান্ত ঘোষণা করে সবাইকে কভিড স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করে রেল কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা দেখা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ১ জুলাই দেশে কঠোর বিধিনিষেধ আরোপ হলে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ১৫ থেকে ২২ জুলাই বিধিনিষেধ শিথিল করা হলে ট্রেন যোগাযোগ চালু ছিল। এবার ১৯ দিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে রেল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন