1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশে ১ কোটি ৮৬ লাখের বেশি মানুষ টিকার আওতায় এসেছে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

দেশে ১ কোটি ৮৬ লাখের বেশি মানুষ টিকার আওতায় এসেছে

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
শনিবার দেশে শুরু হয়েছে গণ টিকাদান

অনলাইন ডেস্ক।।

দেশের ১ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৬২৮ জন মানুষ কভিড-১৯ টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৪ লাখ ৭ হাজার ৮৩৭ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৫ লাখ ৯৫ হাজার ৭৯১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮২ লাখ ২৬ হাজার ৮৫৬ আর নারী ৫৭ লাখ ৮০ হাজার ৯৮১ জন। দ্বিতীয় ডোজ  টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২৯ লাখ ১৯ হাজার ৪৪৫ আর নারী ১৬ লাখ ৭৬ হাজার ৩৪৬ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ২ লাখ ৫৫ হাজার ২৮১ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ৬৬ লাখ ৯ হাজার ১৪৫ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৬৬ হাজার ৮০১ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৪০১ জন।

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৪ লাখ ৩৮ হাজার ১৫৬ এবং নারী ৩৮ লাখ ১৭ হাজার ১২৫ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৪৪ লাখ ৩৫ হাজার ২১৮ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ২৮ লাখ ২৯ হাজার ৫৯ এবং নারী ১৬ লাখ ৬ হাজার ১৫৬ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ৯ হাজার ৯১ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৬২ জন।

এ দিকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণ টিকাদান কর্মসূচিতে গ্রহীতাদের মধ্যে পুরুষ ৩৬ লাখ ৬৩ হাজার ৩০২ এবং নারী ২৯ লাখ ৪৫ হাজার ৮৪৩ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৬৪ লাখ ৬৫ হাজার ১১৮ জন প্রথম ডোজ এবং ১ লাখ ৪৪ হাজার ২৭ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩৫ লাখ ৮৬ হাজার ২৮৬ এবং নারী ২৮ লাখ ৭৮ হাজার ৮৩২ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৭৭ হাজার ১৬ জন পুরুষ এবং নারী ৬৭ হাজার ১১ জন।

ঢাকার ৭টি কেন্দ্রে ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৬৬ হাজার ৮০১ জন। এদের মধ্যে পুরুষ ৫৬ হাজার ৬১৮ এবং নারী ১০ হাজার ১৮৩ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং ১৬ হাজার ৫৪৬ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২৪৮ এবং নারী ৭ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১৩ হাজার ৩৭০ জন পুরুষ এবং নারী ৩ হাজার ১৭৬ জন।

এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি করপোরেশনগুলোতে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা নিয়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৪০১ জন। এদের মধ্যে পুরুষ ৯ লাখ ৮৮ হাজার ২২৫ ও নারী ৬ লাখ ৮৪ হাজার ১৭৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার পর্যন্ত ২ কোটি ৪৯ লাখ ৮১ হাজার ২৭ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন