1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী নারীদের করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী নারীদের করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

টিকা বিষয়ক জাতীয় কমিটির পরামর্শ অনুযায়ী অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী নারীদের করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রবিবার অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী নারীদের কোভিড-১৯ টিকা প্রদান সংক্রান্ত দিকনির্দেশনা দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এক স্মারক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারাবিশ্বের মতো বাংলাদেশেও করোনা মহামারি ছড়িয়ে পড়েছে। সবার মতো অন্তঃসত্ত্বা/স্তন্যদানকারী নারীদের মধ্যেও আক্রান্ত হওয়ার ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ সরকার জাতীয় টিকা কমিটির পরামর্শ অনুযায়ী অন্তঃসত্ত্বা/স্তন্যদানকারী নারীদের করোনার টিকা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তবে, অন্তঃসত্ত্বা/স্তন্যদানকারী নারীদের করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে কিছু নির্দেশনার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তি অনুযায়ী সাধারণ দুটি নির্দেশনা হলো-

ক. অন্তঃসত্ত্বা নারীদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে শুধু হাসপাতাল বিশিষ্ট সরকারি টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করতে হবে।

খ. টিকা প্রদানের আগে টিকাকেন্দ্রের রেজিস্টার্ড চিকিৎসকের মাধ্যমে কাউন্সেলিং সম্পন্ন সাপেক্ষে অন্তঃসত্ত্বা নারীকে টিকা প্রদান করতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শর্তগুলো হলো-

ক. অন্তঃসত্ত্বা নারী টিকা প্রদানের দিন অসুস্থ থাকলে তাকে টিকা প্রদান করা যাবে না।

খ. অনিয়ন্ত্রিত দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীকে করোনার টিকা প্রদান করা যাবে না।

গ. কোনো অন্তঃসত্ত্বা নারীর ভ্যাকসিন অ্যালার্জির পূর্ব ইতিহাস থাকলে তাকে করোনার টিকা প্রদান করা যাবে না।

ঘ. অন্তঃসত্ত্বা নারী যদি টিকার প্রথম ডোজ গ্রহণের পর এএফআই কেস হিসেবে শনাক্ত হন, তবে তাকে দ্বিতীয় ডোজ প্রদান করা যাবে না।

ঙ. সম্মতিপত্রে টিকা গ্রহীতা/আইনানুগ অভিভাবক ও কাউন্সেলিং চিকিৎসকের স্বাক্ষর ছাড়া টিকা প্রদান করা যাবে না।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন