1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুর পৌরসভায় ৭৪টি সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

জামালপুর পৌরসভায় ৭৪টি সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, পরিবেশ-বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রাণালয়ের অর্থায়নে গ্রীনহাউজ গ্যাস নিঃসরন কমানোর লক্ষ্যে জামালপুর পৌরসভার ৭৪টি স্থানে সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপনের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে শহরের ফৌজদারী মোড় এলাকায় সড়কবাতি স্থাপনের উদ্বোধন করেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পটির ঠিকাদারী প্রতিষ্ঠানের পরিচালক রাইসুল হাসান শোয়েব, মহাব্যবস্থাপক কেএম গোলাম মাওলা, উর্ধ্বতন ব্যবস্থাপক সুলতান মাহমুদ, জামালপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুব্রত তরফদার, কাউন্সিলর বিজু আহাম্মেদ প্রমুখ।
জানা যায়, সানটেক এনার্জি লিমিটেড ৩২০ কার্যদিবসের মধ্যে জামালপুর পৌরসভায় ৭৪টি সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন করবে। প্রকল্পটির প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ৯৮ লক্ষ ৭৫ হাজার ৩০০ টাকা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন