1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ১২ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ১২ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
Mymensingh Corona

ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। এদের মধ্যে সাতজন করোনায় এবং পাঁচজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা যাওয়া সাতজনের সবাই ময়মনসিংহ জেলার বাসিন্দা।

তারা হলেন- ময়মনসিংহ সদরের সুমন মিয়া (৩৫), মকবুল মিয়া (৮২), হেদায়েত উল্লাহ (৭০), তাহামিনা আক্তার (৬০), প্রতিমা রানী (৭২), ফুলবাড়িয়া উপজেলার আব্দুল মান্নান (৬৫) ও ভালুকার তারা মিয়া (৫০)।

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে- ময়মনসিংহের তিনজন ও নেত্রকোনার দুজন রয়েছেন।

তারা হলেন- ময়মনসিংহ সদরের জাইমা নুর নাশরা (১৬), ইসহাক (৭৫), হালুয়াঘাট উপজেলার ইমদাদুল হক (৫৫), নেত্রকোনার কেন্দুয়ার শহর বানু (৬৫) ও মদনের মজনু রহমান (৮৫)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে ২৩০ আসনের বিপরীতে বর্তমানে ৪৫৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১৭ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।

এদিকে কিছুটা কমেছে শনাক্তের হারও। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ১ হাজার ২৩৫টি নমুনা পরীক্ষা করে ২২৪ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে।

শনাক্তের হার ১৮ দশমিক ১৭ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন