1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুরে কোভিড-১৯ গণটিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

বিরামপুরে কোভিড-১৯ গণটিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩১৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নয়ন হাসান।।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশবাসীকে সুস্থ রাখতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দিনাজপুরের বিরামপুরে একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে কোভিড-১৯ গণটিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে। (৭ আগস্ট) শনিবার সকাল ১১টায় বিরামপুর সরকারি কলেজ চত্তরে বিরামপুর পৌরসভার আয়োজনে কোভিড-১৯ গণটিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠানে পৌর মেয়র আককাস আলীর সভাপতিত্বে গণটিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন-প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) শিবলী সাদিক। এসময় উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু,উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়,সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম ওয়াহেদুন নবী,থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান,মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ শোভন,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম ও সাধারণ সম্পাদক মশিহুর রহমান, বীর মুক্তিযোদ্ধাগণ,শিক্ষকগণ, উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায় জানান, উপজেলার ১টি পৌরসভায় ৯টি ও ৭টি ইউনিয়নে ৭টি মোট ১৬টি কেন্দ্রে সকালে থেকে বিকেল ৪টা পর্যন্ত কোভিড-১৯ গণটিকাদান ক্যাম্পইনে করোনার টিকা প্রদান করা হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন