1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে গণটিকার উদ্বোধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে গণটিকার উদ্বোধন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৮১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা ।।

জামালপুরে গণটিকাদানের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জামালপুর পৌরসভার পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন পরিষদে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম শিমুল, শরিফপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন তারা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিএম রাজন প্রমুখ উপস্থিত ছিলেন। সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে আজ গণটিকার উদ্বোধন করা হলো।

সারাদেশের ন্যায় আজ থেকে জামালপুরেও গণটিকা শুরু হয়েছে। তিনি বলেন, জেলায় ৭৯টি কেন্দ্রে ২১৩টি বুথে টিকা দেওয়া হবে। প্রথম দিনে ৪২ হাজার ৬০০ টিকাদানের টার্গেট করা হয়েছে। জামালপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে ১২টি কেন্দ্রে প্রতিদিন টিকাদান দেওয়া হবে। প্রত্যেক সেন্টারে প্রতিদিন ২০০ করে টিকাদান দেওয়া হবে। এছাড়া ইউনিয়ন পর্যায়ে প্রতিটি ইউনিয়নে একটি সেন্টারে ৩টি বুথের মাধ্যমে ৬০০ করে টিকা দেওয়া হবে। সিভিল সার্জন আরও জানান, টিকাদান কেন্দ্রগুলো সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চালু থাকবে। প্রত্যেকটি বুথে ৫জন কর্মী কাজ করবেন। তাদের মধ্যে টিকা দেওয়ার জন্য ২জন ভেক্সিলেটর ও ৩ জন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন। মাহমুদুল হাসান মুক্তা জামালপুর প্রতিনিধি ০১৭২০১৩৩২৮২ ০৭-০৮-২০২১

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন