1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের বিকাশের দোকানে খেলনা পিস্তল দিয়ে ছিনতাইকালে আটক ২ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

মাদারীপুরের বিকাশের দোকানে খেলনা পিস্তল দিয়ে ছিনতাইকালে আটক ২

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩৫১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিধান মজুমদার, বিশেষ প্রতিবেদক।।

মাদারীপুরের কালির বাজারে বিকাশের দোকানে ছিনতাইয়ের সময় সাব্বির বয়াতী (২৫) ও নাঈম হাওলাদার (১৬) নামে ২ জনকে গণধোলাই দিয়ে বিকালে পুলিশ সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার (৪ আগষ্ট) দুপুর ৩ টার দিকে উপজেলার কালিরবাজার এলাকায় স্মৃতি টেলিকম নামে একটি বিকাশের দোকানে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করে তাদের আটক করে । আটক সাব্বির বয়াতী পাঁচখোলা শাহেনুর বয়াতীর ছেলে ও নাঈম হাওলাদার চরনাচনা এলাকার কালাম হাওলাদারের ছেলে।

ভুক্তভোগী বিল্লাল হোসেন বলেন, দুপুরে ভাত খেতে গেলে দোকানে আমার বাবা লিয়াকত হোসেন ও আমার ছোট দুই ভাইগ্না অপূর্ব ও মুন্নাকে বসিয়ে যাই। দুপুর ৩ টার দিকে আমার দোকানে সাব্বির বয়াতী ও নাঈম হাওলাদার নামে ২ জন এসে একটি রিচার্জ কার্ড নেওয়ার কথা বলে দোকানে ঢুকে সাটার আটকিয়ে দেয়। এবং আমার বাবা লিয়াকতের কোমড়ে একটি পিস্তল ঠেকিয়ে ক্যাশবাক্সের চাবি চায় । চাবি দিতে রাজি না হলে সাব্বির ও নাঈম আমার বাবাকে মারধর করে ও ছোট দুই ভাইগ্নার গলায় ছুড়ি ধরে। এবং পরবর্তীতে তাদের চোখে মরিচের গুড়া জাতীয় কিছু ছিটিয়ে দিয়ে ক্যাশবাক্স খুলে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমার ভাইগ্নার চিৎকারে আশেপাশের লোকজন দৌড়ে এসে তাদের ধাওয়া করে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশ ফোন দিলে, বিকালে সদর থানার পুলিশ এসে থানায় নিয়ে যায়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা জানান, ঘটনাটি আমি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করছে । ভুক্তভোগী মামলা দায়ের করলে আমরা আইনআনুগ ব্যবস্থা গ্রহন করবো। তাছাড়া তাদের কাছে যে পিস্তল পাওয়া গেছে সেটা একটা খেলনা পিস্তল ছিল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন