1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এম্বুলেন্সের উদ্বোধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এম্বুলেন্সের উদ্বোধন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২০৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা।। 

দিনাজপুরের বিরামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন এম্বুলেন্সের চাবী হস্তান্তর ও শুভ উদ্বোধন করা হয়েছে।

(৩ আগস্ট) সোমবার বিকেল ৬টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সরকারি ভাবে পাওয়া নতুন এম্বুলেন্সের চাবী হস্তান্তর ও শুভ উদ্বোধন করেন-প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)।

এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, উপজেলা নিবার্হী কর্মকর্তা পরিমল কুমার সরকার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ‍্যামল কুমার রায়,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবদুল্লাহ আল মাহমুদ শোভন, মেডিকেল অফিসার আলী হোসেন,
দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম ও সাধারণ সম্পাদক মশিহুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি মোস্তাকিম ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,সরকারি কর্মকর্তা, ডাক্তার ও নার্সসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ‍্যামল কুমার রায় এর নিকট সরকারী নতুন এম্বুলেন্সের চাবী হস্তান্তর করেন এবং ফিতা কেটে এম্বুলেন্সটি চলাচলের জন্য শুভ উদ্বোধন করেন।

এসময় প্রধান অতিথি বলেন,করোনা ভাইরাস সংক্রমণের চলমান পরিস্থিতিতে সরকারি ভাবে পাওয়া এই হাসপাতালে পুরাতন এম্বুলেন্সেটির পাশাপাশি নতুন এই এম্বুলেন্সটি উপজেলার রোগীদের উন্নত চিকিৎসার জন‍্য স্থানান্তরে উপকৃত হবেন বলে জানান তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন