1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জামালপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জামালপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

দৈনিক যুগান্তর পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি ও ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট আক্কাস সিকদারসহ সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, জামালপুরসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন এবং পেশাগত দায়িত্ব পালনে হুমকির প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সভা করেছে সাংবাদিকরা। মঙ্গলবার সকালে জামালপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় সাংবাদিক জাহিদ হাবিব, বজলুর রহমান, কাফি পারভেজ, আনোয়ার হোসেন মিন্টু, মোস্তফা মনজুসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় সাংবাদিকরা বলেন, সারাদেশে সাংবাদিক নির্যাতন ক্রমেই বেড়েই চলেছে। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকে। কিন্তু যখনই কোন দুর্নীতি বা অন্যায় কিছু তার লেখুনির মাধ্যমে তুলে ধরা হয় তখনই সাংবাদিকদের নির্যাতন ও মামলায় জড়ানো হয়। অবিলম্বে সাংবাদিকদের উপর নির্যান ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ মামলায় জড়ানো সকল সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন