1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আরও ১৭ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আরও ১৭ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ৬ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ১১ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ১০ জন, নেত্রকোনার ৩ জন, নরসিংদি ও দিনাজপুরের ১ জন করে রয়েছে।

করোনা আক্রান্তে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের শিলা সরকার (৪০), ঈশ্বরগঞ্জ উপজেলার আব্দুল কাইয়ুম, নেত্রকোনা সদরের হানিফা (৬৭), বেদেনা (৬৫), নরসিংদি সদরের আব্দুল মোতালেব (৬১) ও দিনাজপুর ফুলবাড়ি উপজেলার শামসুন্নাহার (৬৮)।

এছাড়াও সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের শামসুদ্দিন (৭৫), হোসনে আরা (৬৫), মোসলেম উদ্দিন (৬০), মুরশিদা (৪০), ধোবাউড়া উপজেলার সাহের বানু (৭০), তারাকান্দা উপজেলার জেবুন্নাহার (৫০), নান্দাইল উপজেলার সুলতান উদ্দিন (৬২), ভালুকা উপজেলার রওশন আরা (৩৭), টাঙ্গাইল সদরের জ্যোৎস্না (৭০), ঘাটাইল উপজেলার জোবেদ আলী (৭৫) এবং নেত্রকোনা সদরের আদম আলী (৭০)।

এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৮৮ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৫৫১ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষায় আরও ৪৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬.৯২ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৫ হাজার ৯৯৫ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ৮৬৫ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন