1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে দোকানপাট না খোলার সিদ্ধান্ত মালিক সমিতির - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

জামালপুরে দোকানপাট না খোলার সিদ্ধান্ত মালিক সমিতির

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৯ মে, ২০২০
  • ৪৮১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর সংবাদদাতা।।
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জামালপুর জেলার ৪৩টি সমিতির আওতাধীন প্রায় ১২ হাজার দোকানপাট না খোলার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল শনিবার দুপুরে সমিতির জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে দোকান মালিক সমিতি জেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমান চৌধুরী বলেন, আজ রবিবার থেকে সরকার সারাদেশে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খোলা রাখার ঘোষণা দিয়েছেন। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, কোভিড-১৯ করোনাভাইরাসের মহামারী দিনে দিনে বাড়ছে। জামালপুরের সাতটি উপজেলায় ইতিমধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

এ অবস্থায় দোকানপাট ও শপিংমল খুলে দিলে এসব স্থানে সর্বসাধারণের উপচেপড়া ভীড় নিয়ন্ত্রণ করা যাবে না। এতে করে করোনাভাইরাস আরো প্রকট আকারে ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে আমাদের জামালপুর জেলায় সকল দোকানপাট ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের আওতায় জেলার ৪৩টি সমিতির আওতাধীন প্রায় ১২ হাজার দোকানপাট আসছে ঈদের আগে তো খুলবেই না, করোনাভাইরা সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব দোকানপাট সম্পূর্ণরূপে বন্ধ থাকবে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের এই সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মতিউর রহমানসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন