বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দলের নেতা-কর্মীরা জনগণের পাশে নেই : মির্জা আজম

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৯ মে, ২০২০
  • ৩৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর সংবাদদাতা।।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অনেক ভালোবাসেন। করোনা সংক্রমণে লকডাউনের কারণে সব কিছু স্থবির হয়ে গেছে। অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত সারা বাংলাদেশে চার কোটির অধিক কর্মহীন নি¤œআয়ের মানুষকে খাদ্য সহায়তা দিয়ে আসছেন।

গতকাল শনিবার দুপুরে জামালপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সংসদ সদস্য মির্জা আজম এসব কথা বলেন। করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ সহায়তার উপহার সামগ্রী এবং জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের ব্যক্তিগত সহায়তায় ত্রাণ কার্যক্রম নিয়ে জেলা আওয়ামী লীগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

মির্জা আজম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে থাকেন দরিদ্র মানুষদের কোন দল নেই। তাই তার নির্দেশেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই করোনা পরিস্থিতি মোকাবেলায় সর্বস্তরের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য ও আর্থিক সহায়তা দিয়ে আসছেন। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের কারণে আজ কিন্তু প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দলের নেতা-কর্মীরা জনগণের পাশে নেই। তারা শুধু বক্তৃতা-বিবৃতির মধ্যেই আছেন। ঘর থেকে তারা কেউ বের হন না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জামালপুর জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরাও নি¤œআয়ের মানুষদের জন্য কি পরিমাণ খাদ্য ও আর্থিক সহায়তা দিয়েছেন, সেই তথ্যগুলোই আজকের এই সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়েছে।

মির্জা আজম আরো আরো বলেন, করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য জামালপুরেই প্রথমবারের মত বেসরকারি উদ্যোগে একটি আরটি-পিসিআর ল্যাব স্থাপন করছি। শেখ হাসিনা মেডিক্যাল কলেজের প্রশাসনিক ভবনের নিচতলায় এই ল্যাবের যন্ত্রপাতি স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ল্যাবটি চালু হলে জেলাবাসী তাদের হাতের কাছে একদিনের মধ্যেই তাদের নমুনা পরীক্ষা করার সুবিধা পাবে। আগামী ১২ মে বিকেলে ল্যাবটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে এখানে নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু করা হবে বলেও তিনি জানান।

জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, চলমান করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এছাড়াও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের ব্যক্তিগত সহায়তাও অব্যাহত রয়েছে। ইতিমধ্যে গত এক মাসে জামালপুর জেলার সাতটি উপজেলায় ৪৬ হাজার ৭৫০টি কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তার চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেল, লবণ বিতরণ এবং দুই লাখ ৮৬ হাজার ৫০০ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। অপরদিকে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের ব্যক্তিগত সহায়তা হিসেবে ৪৯ হাজার ৪৭ জন কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE