1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুর পৌরসভায় মাসব্যাপী মশক নিধন অভিযান শুরু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুর পৌরসভায় মাসব্যাপী মশক নিধন অভিযান শুরু

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২২৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা।।

চলমান ডেঙ্গু মোকাবেলায় জামালপুর পৌরসভার উদ্যোগে মাসব্যাপী মশক নিধন অভিযান শুরু হয়েছে। সোমবার দুপুরে শহরের ফৌজদারী মোড় এলাকায় মশক নিধন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সরকার যখন সারাদেশে লকডাউন ঘোষনা করেছেন ঠিক সেই মুহুর্তে ডেঙ্গু মহামারী রূপ ধারন করেছে। আমরা জামালপুর পৌরবাসীকে সেই মহামারী ডেঙ্গু থেকে রক্ষা করার জন্য পৌরসভার উদ্যোগে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড এবং বাসায় বাসায় গিয়ে মশক নিধনের ওষধ স্প্রে  করবো। মেয়র বলেন, মহামারী করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে সরকারি স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নেই। তাই আপনারা জামালপুর পৌরবাসী সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। চলমান মহামারী ডেঙ্গুতে যেন কেউ আক্রান্ত না হয় সে বিষয়ে জামালপুর পৌরসভার পক্ষ থেকে সব সময় খোঁজখবর রাখা হবে। মেয়র আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জামালপুরের উন্নয়নের রূপকার মির্জা আজম এমপির নেতৃত্বে জামালপুর পৌরসভায় যেভাবে কাজ করে যাচ্ছি আমরা বিশ্বাস করি সকলের সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে সক্ষম হবো।
পরে মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু ফৌজদারী মোড়ের পাশে মির্জা আজম সড়কের ড্রেনে স্প্রে ছড়িয়ে মশক নিধন অভিযানের উদ্বোধন ঘোষনা করেন।
এ সময় জামালপুর পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক আকন্দসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, পৌর পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন