1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পিস্তলসহ কুখ্যাত মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৩ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পিস্তলসহ কুখ্যাত মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৩

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ইয়াবা,পিস্তল ও এক রাউন্ড গুলিসহ কুখ্যাত মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৩ । শনিবার ৩১ জুলাই সকালে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ভাগদড়িয়া গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

জানা গেছে,ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বেরচুরা গ্রামের লিয়াকত আলীর ছেলে মাদক কারবারী রেজাউল (৩৪) দীর্ঘদিন যাবত গাইবান্ধা সহ বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলো । গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ভাগদড়িয়া গ্রামের আব্দুল খালেকের বাড়িতে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় র‌্যাব সদস্যরা তল্লাসী চালিয়ে তার নিকট থেকে দেশীয় তৈরী একটি পিস্তল, লএক রাউন্ড তাজা গুলি ও ১’শ পিছ ইয়াবা উদ্ধার করে। পরে তাকে গোবিন্দগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক কারবারী রেজাউলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন