1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অ্যাস্ট্রাজেনেকার আরো টিকা আসছে শনিবার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

অ্যাস্ট্রাজেনেকার আরো টিকা আসছে শনিবার

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

কোভ্যাক্সের আওতায় জাপানের উপহারের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালান শুক্রবার ঢাকার উদ্দেশে টোকিও ছেড়েছে।

টোকিও বাংলাদেশ দূতাবাস সন্ধ্যায় ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

জাপানের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো বিমান ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে।

এ টিকা শনিবার ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন ফ্লাইটটি ঢাকা যাত্রার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এ নিয়ে দুই দফায় বাংলাদেশে ১০ লাখ অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাচ্ছে জাপান। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা। আগামী ৩ আগস্ট জাপান থেকে ছয় লাখ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার আরেকটি চালান ঢাকায় আসার কথা রয়েছে।

এর আগে ২৪ জুলাই প্রথম দফায় অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন