1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে করোনার টিকাদান কেন্দ্রে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে করোনার টিকাদান কেন্দ্রে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩০০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপু সংবাদদাতা।।

জামালপুরে করোনার টিকাদান কেন্দ্রে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। টিকাদান কেন্দ্রের ভিতরে গাদাগাদি করে দাঁড়িয়ে ও বসে টিকার জন্য অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা টিকা নিতে আসা আবেদনকারীরা। এদিকে টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের কোন বালাই নেই। টিকাদান কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কোন ব্যক্তি না থাকায় কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। এতে করে করোনা ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সচেতন মহল। সোমবার সকালে মির্জা আজম অডিটরিয়াম টিকাদান কেন্দ্রে গিয়ে এ চিত্র দেখা যায়। করোনা টিকাদান কেন্দ্রে প্রতিদিন ৫টি বুথে প্রতিদিন ১০০০ জন করে টিকা দেওয়া হয়।
এ ব্যাপারে জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার বলেন, ৩টি প্রতিষ্ঠান মিলে করোনার টিকাদান কেন্দ্রে তদারকি করা হয়। করোনা ঝুঁকি যেন কমে আসে সে জন্য বড় একটি জায়গায় টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। খুব তাড়াতাড়ি যেন এক কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া যায় এ জন্য প্রতিদিন দেড় হাজার মানুষকে করোনার টিকার টার্গেট নিয়ে আমরা কাজ করছি।
তিনি আরও জানান, এভাবে যেন গাদাগাদি করে না দাড়াতে হয় সে জন্য আগামীকাল মঙ্গলবার থেকে গেইটের বাইরে রেখে শুধুমাত্র টিকাদানকারীদের ভিতরে প্রবেশ করানো হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন