1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে যমুনা ব্যাংক ফাউন্ডেশন ৭৫০ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মাদারীপুরে যমুনা ব্যাংক ফাউন্ডেশন ৭৫০ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৯ মে, ২০২০
  • ২০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে ৭৫০ গরীব, দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। শনিবার সকাল ১১টার দিকে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে সারিবদ্ধভাবে সামাজিক নিরাপদ দূরুত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, অতিরিক্ত পুলিশ সুপার মো: বদরুল আলম মোল্লা, যমুনা ব্যাংকের ব্যবস্থাপক মো: কবির হোসেন, সহকারী ব্যবস্থাপক মো: সেলিমসহ অনেকেই। যমুনা ব্যাংকের ব্যবস্থাপক মো: কবির হোসেন জানান, মাদারীপুর সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন ও পৌর এলাকার গরীব, দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল ও ৩ কেজি আলুসহ মোট ১৫ কেজির খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যমুনা ব্যাংক দেশের যেকোন ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে থাকে। সেই ধারাবাহিকতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি গরীব, দু:স্থ ও অসহায় পরিবারগুলো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন