1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজশাহী মেডিকেল করোনা ইউনিটে আরও ১৭ মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আগুনে সব হারিয়ে তাঁবুতে কাটছিল দিন, দগ্ধ সেই পরিবারের চিকিৎসা সহ নতুন ঘর নির্মাণের প্রতিশ্রুতি কেমন প্রস্তুতিতে দুই ফাইনালিস্ট? দিনটি কেমন কাটবে ভোরের শুরুটাই ঠিক করে দেয় সফর মাস কি অশুভ? ইসলাম কী বলে টানা ৭ দিন ধরে ইরানে চলছে মার্কিন হামলা মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদসহ মিন্টু বাহিনীর প্রধান আটক টঙ্গীবাড়িতে প্রয়াত চেয়ারম্যান সুমন হাওলাদারের স্মরণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আর্জেন্টিনার বিরুদ্ধে নোংরা ‘কৌশল’র অভিযোগ, ৩১টি ঘটনা আনল টেলিগ্রাফ তিশার বিরুদ্ধে সমন জারি, নীরবতা ভাঙলেন অভিনেত্রী ‘ঈমান, ঐক্য ও আমলে গড়ে উঠুক আদর্শ বাংলাদেশ’

রাজশাহী মেডিকেল করোনা ইউনিটে আরও ১৭ মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৮১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল থেকে সোমবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৮ জন ও উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের ২ জন, নওগাঁর একজন এবং কুষ্টিয়ার একজন। ১১ জন পুরুষ এবং ৬ জন নারী।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করে জানান, মৃতদের মধ্যে ৭ জনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।

এ নিয়ে চলতি মাসের ২৬ দিনে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৪৫৩ জন। এর মধ্যে করোনা পজিটিভ ছিলেন ১৫২ জন আর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৩০১ জন।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছেন ৪২ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ জন। সোমবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ৫১৩ বেডের বিপরীতে ভর্তি ছিলেন ৩৯৯ জন।

এর মধ্যে ১৭৪ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪৭ জন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন আছেন ৭৮ জন।

এদিকে, রাজশাহী সিভিল সার্জন অফিসের তথ্যমতে, রবিবার রাজশাহীতে ১৫০৮ জনের নমুনা পরীক্ষা করে ২৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৭০ ভাগ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন