1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ময়মনসিংহ করোনায় আরও ২৩ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

ময়মনসিংহ করোনায় আরও ২৩ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৬৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। মৃতদের মধ্যে ৯ জন করোনায় এবং ১৪ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

সোমবার সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার সুক্লা (৬১), আলি ফতেন্নেসা (৬৮), গফরগাঁওয়ের বকুলা (৮২), হালুয়াঘাটের মোহাম্মদ আলী (৬০), ত্রিশালের সাব্বির (৪২), মুক্তাগাছার লিয়াকত আলি (৬০), নেত্রকোনা সদরের হামিদা খাতুন (৫২), খালিয়াজুড়ির শাহজাহান (৫০) ও গাজীপুর শ্রীপুরের ফয়েজ বানু (৮০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের ইসমাইল (৩৫), আব্দুস সিদ্দিক (৬৪), মো. সাইফুজ্জামান (৬৪), ফিরোজা খাতুন (৬৫), নান্দাইলের রমেসা (৭৮), ফুলপুরের আব্দুল সেলিম (৫০), ভালুকার তাজুদ্দিন (৪৫), ত্রিশালের আঞ্জুমান (৭০), গফরগাঁওয়ের আব্দুস রাজ্জাক (৮০), নেত্রকোনা সদরের পাপিয়া (৩৫), পুর্বধলার আব্দুর রশিদ (৮৫), টাঙ্গাইল সদরের বিনয় কিশ পোদ্দার (৬২), মধুপুরের খলিল (৮৫), গাজীপুর শ্রীপুরের নুরুল ইসলাম (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে ১৯ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৪৫৬ জন চিকিৎসাধীন। নতুন ভর্তি ৮৪ ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন।

এদিকে,ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬৩টি নমুনা পরীক্ষা করে ৩৭০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৯ দশমিক ২৯ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন