1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনার আরেকটি ধরন বি১.৬২১ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

করোনার আরেকটি ধরন বি১.৬২১

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
বিজ্ঞানের পরিভাষায় ধরনটির নাম বি১.৬২১

অনলাইন ডেস্ক।।

করোনার ভারতীয় ধরন ‘ডেল্টা’ ইতিমধ্যেই পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাজ্যে আরও একটি ধরনের হদিস মিলল। এখনো পর্যন্ত ১৬ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

বিজ্ঞানের পরিভাষায় ধরনটির নাম বি১.৬২১। সম্প্রতি কভিডবিধি শিথিল হওয়ায় এবং বিমান পরিষেবা থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণেই এই সংক্রমণ ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

তবে দেশটির স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গোটা বিষয়টি এখনো গবেষণার পর্যায়ে রয়েছে। এ ছাড়া ধরনটির কারণে রোগীরা বেশি অসুস্থ হচ্ছেন বা রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে আসছে, এ রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ব্রিটেন ছাড়াও যুক্তরাষ্ট্র, পর্তুগাল, জাপান, সুইজারল্যান্ডে এই ভেরিয়্যান্টের হদিস পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, জানুয়ারিতে বি১.৬২১-এর প্রথম পাওয়া যায় কলম্বিয়ায়। এরপর থেকে এখনো পর্যন্ত ২৬টি দেশে ছড়িয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন