1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় আরও ১৪জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প দম্পতির আমন্ত্রণে নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী সাংবাদিকদের নিরাপত্তা ও চাকরির নিশ্চয়তা দিতে হবে: কাদের গনি চৌধুরী ‘রোহিঙ্গাদের নিজ ভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই’ রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় আরও ১৪জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১০ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন।

এদের মধ্যে রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, পাবনার ৩ জন ও চুয়াডাঙ্গার একজন। ৮ জন পুরুষ এবং ৬ জন নারী।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করে জানান, মৃতদের মধ্যে ৮ জনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে একজন।

এ নিয়ে চলতি মাসের ২৫ দিনে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৪৩৬ জন। এর মধ্যে করোনা পজিটিভ ছিলেন ১৪৪ জন আর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২৯২ জন।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছেন ৫০ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ জন। রবিবারর সকাল পর্যন্ত করোনা ইউনিটে ৫১৩ বেডের বিপরীতে ভর্তি ছিলেন ৪১৬ জন।

এর মধ্যে ১৭৮ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৮৮ জন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন আছেন ৫০ জন।

এদিকে, রাজশাহী সিভিল সার্জন অফিসের তথ্যমতে, শনিবার রাজশাহীতে ১৬১১ জনের নমুনা পরীক্ষা করে ২৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৬৪  ভাগ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন