1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আফগানিস্তানে কারফিউ জারি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

আফগানিস্তানে কারফিউ জারি

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৫৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

তালেবান যোদ্ধাদের অগ্রযাত্রা থামাতে আফগানিস্তানের রাজধানী কাবুল ও দুটি প্রদেশ ছাড়া বাকি ৩১টি প্রদেশে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।

এক বিবৃতিতে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সহিংসতা হ্রাস এবং তালেবানের অগ্রযাত্রা নিয়ন্ত্রণে দেশের ৩১টি প্রদেশে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।

তবে রাজধানী কাবুল, পাঞ্জশির ও নানগারহার প্রদেশ কারফিউর আওতার বাইরে থাকবে বলে এতে জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র আহমাদ জিয়া জিয়া পৃথক অডিও বার্তায় সাংবাদিকদের বলেন, রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে।

আলজাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের ও ন্যাটো সেনারা আফগানিস্তান থেকে সরে যেতে শুরু করলে মে মাসের শুরু হতে তালেবান একের পর এক ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে থাকে। সেনাদের ৯৫ ভাগ ইতোমধ্যে ফিরে গেছে। বাকি মার্কিন ও ন্যাটো সেনারা কয়েক সপ্তাহের মধ্যে আফগানিস্তান ত্যাগ করবে।

গত শুক্রবার তালেবানরা দাবি করে, তারা আফগানিস্তানের আন্তর্জাতিক সীমান্তের ৯০ শতাংশই দখল করে নিয়েছে।

সীমান্ত দখল ছাড়াও দেশটির অধিকাংশ এলাকাও ইতোমধ্যে তালেবানদের দখলে চলে গেছে। মোট ৩৪টি প্রদেশের অধিকাংশই তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। অবশ্য এখন পর্যন্ত কোনো প্রাদেশিক রাজধানী দখল করতে পারেনি তালেবান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন