1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৩৩ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৩৩ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৪৮০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৪৯ জনের। এর আগে শুক্রবার (২৩ জুলাই) বিভাগে ৩০ জনের মৃত্যু এবং ৩৬১ জনের করোনা শনাক্ত হয়েছিল।

শনিবার (২৪ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনায় আটজন, যশোরে ছয়জন এবং নড়াইল, মাগুরা, ঝিাইদহ ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৫ হাজার ৭৮৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ১২৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ হাজার ৯৭৩ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন