1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন করোনা শনাক্ত হয়ে এবং ১২ জন উপসর্গ নিয়ে মারা যান।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি আরও জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহের নাজনিন বেগম (৫৮) ও টাঙ্গাইলের জেসমিন আক্তার (৪৫)।

করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহের চারজন, নেত্রকোনার তিনজন, টাঙ্গাইলের দুইজন, জামালপুরের দুইজন ও গাজীপুরের একজন মারা গেছেন। তারা হলেন, নেত্রকোনার পূর্বধলার আফাজ উদ্দিন (৮৫), খালিয়াজুড়ির নূর জাহান (৭৫), সদরের আজিজুন্নেসা (৯২), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আবদুর রউফ (৫৫), রাবেয়া আক্তার (৭৪), সদরের ইলমা (২৪), নাসরিন আক্তার (৩৮), জামালপুর সদরের রত্না বেগম (৩২), বকশিগঞ্জের আবদুল মান্নাফ (৬০), টাঙ্গাইলের ম্রিনাল (৬০), রাজিয়া বেগম (৭০), গাজীপুর সদরের আবদুর রাজ্জাক (৭৫)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪২৬ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন। নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৮৪টি নমুনা পরীক্ষা করে ৯০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

এ হিসেবে শনাক্ত হার ২৩ দশমিক ৪৩ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন