1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আরো ১০টি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে জাহাজ এমভি হরিজন-০৯ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আরো ১০টি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে জাহাজ এমভি হরিজন-০৯

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ২৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

ঢাকার মেট্রোরেলের আরো ১০টি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি হরিজন-০৯।

মঙ্গলবার বিকেলে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে পণ্য খালাসের জন্য অবস্থান নেয় জাহাজটি।

গত ২ জুলাই জাপানের কোবে বন্দর থেকে আসা এ জাহাজে মেট্রোরেলের ১০টি বগি ও ২টি ইঞ্জিনের ৪৩টি প্যাকেজ সরাঞ্জম রয়েছে। তবে ঈদের পর কাস্টমসের সব কার্যক্রম শেষে এসব পণ্য খালাস শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

এরপর এগুলো নদী পথে নেয়া হবে ঢাকার উত্তরায় দিয়াবাড়ী ডিপোতে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, এর আগে গত ৩১ মার্চ এমভি এসপিএন ব্যাংকক জাহাজে ৬টি ও ৫ মে এমভি ওশান গ্রেস জাহাজে ৬টি বগি মোংলা বন্দরে খালাস হয়।

ইতিমধ্যেই দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখানো হয় বৈদ্যুতিক ট্রেন। যার মধ্য দিয়ে বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করে বাংলাদেশ। মেট্রোরেল প্রকল্পের জন্য জাপান থেকে আনা প্রথম সেটের ছয়টি বগি নিয়ে ১২ মে ট্রেনটি ওয়ার্কশপ থেকে প্রায় ৫০০ মিটার পাড়ি দেয়।

ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, মেট্রোরেল চালু হলে ঢাকা শহরে বছরে ১ লাখ ৮০ হাজার টনের বেশি কার্বন নিঃসরণ কমাবে। যানজট কমিয়ে যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে দৃষ্টান্ত হয়ে থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন