1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনায় ২৪ ঘণ্টায় আরও ২০০ মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

করোনায় ২৪ ঘণ্টায় আরও ২০০ মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ২৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও দুইশ জনের জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১১ হাজার ৫৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে, সোমবার সর্বোচ্চ ২৩১ জনের মৃত্য হয়েছিল এবং সর্বোচ্চ ১৩ হাজার ৩২১ জনের করোনা শনাক্ত হয়েছিল। তারও আগে, গত ১২ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছিল এবং গত ১১ জুলাই একদিনে সর্বোচ্চ ২৩০ জন মারা গিয়েছিল।

এ পর্যন্ত দেশে ১৮ হাজার ৩২৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মোট শনাক্ত হয়েছেন ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৯ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করে আরও ১১ হাজার ৫৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০০ জনের মধ্যে ১১১ জন পুরুষ ও ৮৯ জন নারী।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর খুলনা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫০ জন মারা গেছেন। বরিশাল বিভাগে এ সময়ে সাত জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ৪৯ জন, রাজশাহী বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ১১ জন ও ময়মনসিংহ বিভাগে আট জন মারা গেছেন।

আর, তাদের মধ্যে দেশের সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬৪ জন, বেসরকারি হাসপাতালে ৩০ জন ও বাসায় মারা গেছেন ছয় জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন